শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ করা হলো শিক্ষা উপকরণ

হোম » শিক্ষা » টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ করা হলো শিক্ষা উপকরণ
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬



টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতরণ করা হলো শিক্ষা উপকরণ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

অনুষ্ঠানে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি ও অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পঞ্চম শ্রেণির ৯২ জন ও অষ্টম শ্রেণির ২৯ জনসহ মোট ১২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, বাবা-মা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে জ্ঞান, নৈতিকতা ও স্বশিক্ষায় নিজেদের আলোকিত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:৩১:১৭ ● ২২ বার পঠিত