শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
দশমিনায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা উদযাপন
হোম » পটুয়াখালী » দশমিনায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা উদযাপন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার কামার, নরসুন্দর ও স্বর্ণকার পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন পরিবার এ পূজার আয়োজন করে।
সারা দেশের মতো দশমিনাতেও শিল্পপ্রতিষ্ঠান, স্বর্ণকার ও কর্মকারদের প্রতিষ্ঠান এবং গ্রামীণ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে মণ্ডপ সাজিয়ে বিশ্বকর্মা পূজা উদযাপন করা হয়।
ভক্তদের বিশ্বাস, বিশ্বকর্মা স্থাপত্য, শিল্প ও প্রযুক্তিবিদ্যার দেবতা। যুগে যুগে নির্মাণশৈলির স্রষ্টা হিসেবেও তাঁকে পূজা করা হয়।
বগী বাজার নরসুন্দর সমিতির সাধারণ সম্পাদক শংকর চন্দ্র শীল বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও আমরা বিশ্বকর্মা পূজার আয়োজন করেছি।’
সকালে মন্ত্রোচ্চারণ, শঙ্খ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে মণ্ডপ এলাকা। পরে ভক্তরা দেবতার পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২২:০৭ ● ৩১ বার পঠিত
