শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদে দায়িত্ব পেলেন সাংবাদিক সঞ্জয় গুহ

হোম » বরিশাল » বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদে দায়িত্ব পেলেন সাংবাদিক সঞ্জয় গুহ
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদে দায়িত্ব পেলেন সাংবাদিক সঞ্জয় গুহ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক সঞ্জয় কুমার গুহ।

 

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সঞ্জয় কুমার গুহকে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক করা হয়েছে।

 

সঞ্জয় কুমার গুহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন, ডেইলি বিজনেস টাইমস ও দৈনিক মতবাদ-এর মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

 

নতুন দায়িত্ব পাওয়ার পর সঞ্জয় কুমার গুহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে এ দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

 

সঞ্জয় কুমার গুহ বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের পাশাপাশি বরিশাল জেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন। এ দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১২:৩৬:২৭ ● ২১ বার পঠিত