বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
নেছারাবাদে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
হোম » পিরোজপুর » নেছারাবাদে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে স্বরূপকাঠি পৌর শহরের জগৎপট্টি ডকইয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর সোনাতলা গ্রামের মো. মহিদের ছেলে মো. হোসেন (২০) এবং নেছারাবাদ উপজেলার বালিহারী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. ইয়ামিন (২০)।
পুলিশ জানায়, হোসেনের কাছ থেকে ২৫ গ্রাম এবং ইয়ামিনের কাছ থেকে ২০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার সহকারী উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বিকেলে জগৎপট্টি ডকইয়ার্ড এলাকায় অভিযান চালান। এ সময় দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে কথিত গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হোসেন জাহাজ মেরামতের কাজ করতে ওই এলাকায় এসেছেন এবং জাহাজেই থাকেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৯:৫২ ● ১৪ বার পঠিত
