মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেহেন্দিগঞ্জে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবন্ধী কার্ড বিতরণ
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবন্ধী কার্ড বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিবন্ধী কার্ড নিশ্চিতকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়।
এতে মেহেন্দিগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আবেদনকারীদের শারীরিক অবস্থা পরীক্ষা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমান।
সরেজমিনে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে যোগ্য সুবিধাভোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সনদ ও প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়।
সরাসরি যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীদের কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রতিবন্ধী কার্ড ও সরকারি সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩৭ ● ২৭ বার পঠিত
