মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ
হোম » ঢাকা » কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনদের হাতে এসব চারা তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ঘরে ঘরে গাছ পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৩১:৫২ ● ১৯ বার পঠিত
