মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
হোম » খুলনা » কয়রায় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেইথ ইন অ্যাকশান - মুক্তির আহ্বান প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কিন্ডারনটহিলফে - জার্মানি।
উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্প ব্যবস্থাপক ফারাহানা জাহান, চাইল্ড প্রটেকশন ফোকাল আইজ্যাক শিমুল হালদার, কমিউনিটি ফেসিলিটেটর রাজর্ষী মণ্ডল, প্রিয়াঙ্কা বিশ্বাস ও ফাইমা খাতুন।
এ ছাড়া প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট জনপল কর্মকার, অগ্রগামী ও প্রত্যাশা জন সংগঠনের শরমিন আক্তার, মোহসিনা খাতুন, মুর্শিদা আক্তার ও মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জন সংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪৩ ● ২৪ বার পঠিত
