মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় ১৫ কেজির পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার ১০০ টাকায়
হোম » জেলে-মৎস্য » মনপুরায় ১৫ কেজির পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার ১০০ টাকায়
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি বড় পাঙ্গাস মাছ। মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে মোট ২০ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মোমিন তালুকদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন জেলে আরিফ মাঝি।
আরিফ মাঝি জানান, মেঘনায় পাঙ্গাস ধরার জন্য জাল ফেলেছিলেন তিনি। এ সময় জালে ১৫ কেজি ওজনের পাঙ্গাসটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজের মৎস্য আড়তে ২০ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।
মৎস্য ব্যাপারি ফিরোজ ও নাহিদ জানান, ভ্যাটসহ প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে নিলামে মাছটি কেনেন মৎস্য আড়তদার মোমিন তালুকদার।
মোমিন তালুকদার জানান, পাঙ্গাসটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ীতে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে বলে আশা করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬:০৬:০৬ ● ২২ বার পঠিত
