মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় নানা আয়োজনে নজরুল শতবর্ষ উদ্যাপন
হোম » সর্বশেষ » মনপুরায় নানা আয়োজনে নজরুল শতবর্ষ উদ্যাপন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে নজরুল শতবর্ষ উপলক্ষে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধন ও বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব।
তিনি জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মনপুরা শিল্প একাডেমির শিক্ষক জুরান চন্দ্র মজুমদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৮ ● ২৫ বার পঠিত
