মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা
হোম » খুলনা » কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম সানা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্ল্যা কবির হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়রা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আবু সাইদ মালী শারীরিকভাবে অসুস্থ থাকায় সংগঠনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কার্যক্রম সচল ও গতিশীল রাখার স্বার্থে মো. ইব্রাহিম সানাকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইব্রাহিম সানা এ দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় সূত্র জানায়, নতুন দায়িত্ব পাওয়ার পর ইব্রাহিম সানা উপজেলা কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনকে আরও সক্রিয় করতে কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৪২ ● ২৬ বার পঠিত
