মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভাণ্ডারিয়ায় দুই মাদককারবারির কারাদণ্ড

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় দুই মাদককারবারির কারাদণ্ড
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় দুই মাদককারবারির কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকদ্রব্যসহ আটক দুই মাদককারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার গৌরীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ মাদকদ্রব্যসহ পলাশ সমদ্দার ও খালিদ হাসানকে আটক করে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতে পলাশ সমদ্দারকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং খালিদ হাসানকে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডিত দুজনকে পরে কারাগারে পাঠায় পুলিশ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কঠোর অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ৭:২৪:২৯ ● ২৬ বার পঠিত