সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

হোম » রাজনীতি » আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আ. রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আ. রইচ সেরনিয়াবাত (৭৩) সেরাল গ্রামের মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা শাখার সদস্য।

 

পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে আ. রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

 

পুলিশ আরও জানায়, ওই মামলায় আ. রইচ সেরনিয়াবাতকে পলাতক অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আ. রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪০ ● ১৭ বার পঠিত