সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান
হোম » পটুয়াখালী » ডেঙ্গু প্রতিরোধে গলাচিপায় পরিচ্ছন্নতা অভিযান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং এডিস মশার বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আল-আমিন, ডা. মো. সালাহউদ্দিন মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. তুষার আহমেদ, ডা. মো. নুর উদ্দিন, ডা. আতাউর রহমান, ডা. সাব্বির আহমেদ গালিব, ডা. মো. ইমরান ও ডা. মিমি দাসসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, পানি জমে থাকা স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪১ ● ২৩ বার পঠিত
