সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

হোম » পটুয়াখালী » মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সিদ্দিক মাতুব্বরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপেরে মহিপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশারের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতার সিদ্দিক মাতুব্বর মহিপুর থানার লতাপলী ইউনিয়নে খাজুরা এলাকার মো. বজলুর রহমান মাতুব্বরের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিআর-২৪২/১৭ মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে সিদ্দিক মাতুব্বরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিআর-১৪৮৮/২৩ মামলায়ও (দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায়) গ্রেফতারি পরোয়ানা থানায় মুলতবি ছিল।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:২৮ ● ২৪ বার পঠিত