বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

চরফ্যাশনে সড়ক শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৭ জনকে

হোম » আইন-আদালত » চরফ্যাশনে সড়ক শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৭ জনকে
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


চরফ্যাশনে সড়ক পরিবহন আইনে সাত মামলায় চার হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি মামলা করা হয়েছে। এ সময় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং সড়ক পরিবহন আইনের বিধি মানা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। প্রয়োজনীয় নথিপত্র না থাকা ও আইন লঙ্ঘনের অভিযোগে সাতজন চালক ও যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।

২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯২(১) ও ৯২(২) ধারায় মামলাগুলো করা হয়েছে। পরে তাঁদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

রুমানা আফরোজ বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে প্রশাসনের এ ধরনের আইনগত কার্যক্রম চলবে। তিনি চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৫ ● ১২৮ বার পঠিত