বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
হোম » পিরোজপুর » কাউখালীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম ওরফে হারেজুল হক (৬৫) নামে এক রুটি বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম শিয়ালকাঠি গ্রামের নুরুল হকের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, সকাল ১০টার দিকে ছাগলের খাবারের জন্য রাস্তার পাশের একটি গাছের ডাল কাটতে যান সিরাজুল। গাছটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইন গেছে।
ডাল কাটার সময় একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে গাছটি বিদ্যুতায়িত হলে সিরাজুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি গাছের নিচের উঠানে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৩:০৭ ● ২৯ বার পঠিত
