বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
মহিপুরে মাদক মামলার আসামি শানু গাজী গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » মহিপুরে মাদক মামলার আসামি শানু গাজী গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে মাদক মামলার পলাতক আসামি শানু গাজীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে আলীপুর থ্রি পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে মহিপুর ব্রিজের নিচে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর পাহলানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা শানু গাজী পালিয়ে যান।
এ ঘটনায় জাহাঙ্গীর পাহলান ও শানু গাজীর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়। মামলাটি ৮ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরে মামলার পলাতক আসামি শানু গাজীকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এর ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা বুধবার আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, শানু গাজীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। তার পিসিপিআর যাচাই করে এ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
শানু গাজীকে গ্রেফতারের কথা স্বীকার করে মহিপুর থানার ওসি শামীম আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৬:০৬ ● ২৩ বার পঠিত
