বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬

চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন

হোম » শিক্ষা » চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুহাম্মদ আল মামুন।

গত ৮ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কমিটির শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. সুজন, অভিভাবক সদস্য মো. ইসমাইল খান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন।

দায়িত্ব পাওয়ার পর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির সদস্যরা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মুহাম্মদ আল মামুন বলেন, “চরকাজল মাধ্যমিক বিদ্যালয়টি এ অঞ্চলের মানুষের কাছে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৭ ● ২৩ বার পঠিত