বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় ৩৭২ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৩৭২ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭২ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী কুমার রায়, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, ওয়াটারকিপার্স বাংলাদেশের কুয়াকাটা প্রতিনিধি কামাল হাসান রনি এবং আমরা কলাপাড়াবাসীর সংগঠক নজরুল ইসলাম।
শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, জাম, আমলকী ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিক আব্দুল্লাহ বলে, সে একটি কাঁঠাল গাছের চারা পেয়েছে এবং বাড়িতে তা রোপণ করে পরিচর্যা করবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও সে মনে করে।
গাছের চারা বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৬:১৮:১৭ ● ২৪ বার পঠিত
