বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার, পলাতক ১

হোম » পটুয়াখালী » মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার, পলাতক ১
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার, পলাতক ১

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর পাহলান (৫০) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামের অপর এক আসামি পালিয়ে যান।

 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানার মহিপুর ব্রিজের নিচে শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পাহলানকে আটক করা সম্ভব হলেও শানু গাজী পালিয়ে যান। পরে জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার জাহাঙ্গীর পাহলান মহিপুর থানার বিপিনপুর গ্রামের মৃত জয়নদ্দিন পাহলান ও মৃত ফাতেমা বেগমের ছেলে। পলাতক শানু গাজী মহিপুর ইউনিয়নের আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ গাজীর ছেলে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১০:৪৫:০৮ ● ২১ বার পঠিত