মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
হোম » পটুয়াখালী » গলাচিপায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২৫:৫২ ● ১৮ বার পঠিত
