মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।

 

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল ইসলাম, আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, জুলাই যোদ্ধা আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, সহকারী শিক্ষক সমাজের সভাপতি এইচ এম মাসুদ, সাধারণ সম্পাদক অনিমেষ হালদার এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান।

 

বক্তারা বলেন, দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার বিস্তার অপরিহার্য। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে।

 

কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৩৮ ● ২৪ বার পঠিত