পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

হোম » পিরোজপুর » পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর সদর উপজেলায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর থানার একটি দল উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজিব খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

 

আটক রাজিব খান শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার মো. নুর মোহাম্মদ খানের ছেলে।

 

অভিযানের সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ