কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের যোগদান

হোম » আইন-আদালত » কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের যোগদান
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

দীর্ঘ তিন বছর পর পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের নবনিযুক্ত আইন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে তারা যোগদান করেন।

 

কলাপাড়া যুগ্ম ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু। তিনি উপজেলা বিএনপির সম্পাদক। সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

 

এ ছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন।

 

যোগদান শেষে নবনিযুক্ত আইন কর্মকর্তারা পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলালসহ অন্যান্যরা।

 

পরে নবনিযুক্ত আইন কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চৌকি আদালতে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩১:৩৪ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ