গলাচিপায় শ্রী-গুরু সংঘের ১৩তম উৎসব, শুরু হচ্ছে ৪০ প্রহর সংকীর্তন

হোম » পটুয়াখালী » গলাচিপায় শ্রী-গুরু সংঘের ১৩তম উৎসব, শুরু হচ্ছে ৪০ প্রহর সংকীর্তন
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় শ্রী-গুরু সংঘের ১৩তম উৎসব, শুরু হচ্ছে ৪০ প্রহর সংকীর্তন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় শ্রী-গুরু সংঘের উদ্যোগে ১৩তম উৎসব উপলক্ষে নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নারী-পুরুষ, যুবক-যুবতীর অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত গলাচিপা শ্রী-গুরু সংঘে ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এদিন গুরুদেবের পাদুকা ও বিগ্রহ স্থাপন, মাল্যদান, সংঘের পতাকা উত্তোলন, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, গুরুপূজা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

সংঘের আয়োজকরা জানান, আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত শ্রী শ্রী তারকব্রহ্ম নামসংকীর্তন ও ভোগরাগসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া গলাচিপা কালীমন্দির প্রাঙ্গণে আয়োজন করা হবে ৪০ প্রহরব্যাপী সংকীর্তন উৎসব।

 

শ্রী-গুরু সংঘের মূল বাণী হলো- সৎ পথে চলা, সৎ চিন্তা করা, সৎ মানুষের সঙ্গ গ্রহণ করা এবং ভগবানের নাম প্রার্থনা করা। গুরুদেব শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই বাণী ধারণ করে ভক্তরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

 

গলাচিপা শ্রী-গুরু সংঘের সভাপতি অসীম কর্মকার, সাধারণ সম্পাদক নির্মল কর্মকার ও কোষাধ্যক্ষ উত্তম কর্মকার উৎসব সফল করতে ভক্তবৃন্দ, সুধীজন, পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:২৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ