আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে ইউএনওকে ডাস্টবিন দিল এনজিওগুলো

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে ইউএনওকে ডাস্টবিন দিল এনজিওগুলো
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে ইউএনওকে ডাস্টবিন দিল এনজিওগুলো

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) উপজেলা প্রশাসনের কাছে ডাস্টবিন হস্তান্তর করেছে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের কাছে এসব ডাস্টবিন হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাবিত্রী রানী রায় সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও আয়কর আইনজীবী সমীরণ রায়সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।

 

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এনজিও সমন্বয় পরিষদ ১০টি, সিআরএস ১০টি, কারিতাস ১০টি, তরঙ্গ ২টি, মধ্য ও দক্ষিণ বাংলা উন্নয়ন প্রকল্প ১০টি এবং সাবিত্রী রানী রায় সমাজকল্যাণ সংস্থা ১০টি ডাস্টবিন প্রদান করে।

 

এ ছাড়া সাংবাদিকদের উপস্থিতিতে আগৈলঝাড়া প্রেসক্লাবের পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি ডাস্টবিন হস্তান্তর করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ উদ্যোগে সম্পৃক্ত এনজিওগুলোর প্রতি তিনি ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৯:২২:৫২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ