দুমকিতে আগুনে পুড়ে ছাই দুই দোকান, বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ

হোম » পটুয়াখালী » দুমকিতে আগুনে পুড়ে ছাই দুই দোকান, বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে আগুনে পুড়ে ছাই দুই দোকান, বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করেন। তাদের অভিযোগ, প্রায় ১০ বার ফোন দেওয়ার পর ২০ থেকে ২৫ মিনিট পরে কল রিসিভ করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুরুতেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারত বলে দাবি তাদের।

অগ্নিকাণ্ডে রত্না এন্টারপ্রাইজের মালিক রুবেল খানের প্রায় ৫ লাখ টাকা এবং সুরাইয়া স্টোরের মালিক আবুল হাসানের প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের দায়িত্বে অবহেলার কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে দুমকি পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের এজিএম প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিদ্যুৎকর্মীদের গাফিলতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ