নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোম » ঝালকাঠী » নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মোল্লারহাট গার্লস স্কুল মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা।

 

বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খাম হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু এবং নলছিটি উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ শহিদুল হক শহিদ।

 

মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা করেন।

 

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরাও অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:২৯ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ