পটুয়াখালী জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হোম » পটুয়াখালী » পটুয়াখালী জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

পটুয়াখালী জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালী জেলা ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে মো. জাকারিয়া সভাপতি এবং মো. মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

গত ২৬ আগস্ট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলামের উপস্থিতিতে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে কামরুল হাসান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়ামিন খান, সাংগঠনিক সম্পাদক আল ইমরান, অর্থ সম্পাদক মো. জুয়েল হোসেন পলাশ, দপ্তর সম্পাদক মো. রেজোয়ান মাহমুদ হাসান, প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. কাওসার এবং মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন রাসেল রাড়ী।

 

নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পাবলিক লাইব্রেরি হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতারা।

 

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের পেশাগত সমস্যা, অধিকার ও যৌক্তিক দাবি নিয়ে সমন্বিতভাবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ