কয়রার ১ নম্বর কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম ও সম্পাদক আবু মুছা

হোম » খুলনা » কয়রার ১ নম্বর কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম ও সম্পাদক আবু মুছা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রার ১ নম্বর কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন, সভাপতি শামীম ও সম্পাদক আবু মুছা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলার ১ নম্বর কয়রা তরুণ সংঘের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. শামীম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সভাপতি পদে মো. শামীম হোসেন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কোহিনূর ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আবু মুছা ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হাফিজ উদ্দিন পেয়েছেন ২৩ ভোট।

 

এ ছাড়া সহসভাপতি পদে মো. আল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন।

 

এর আগে কমিটির সাতটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১ নম্বর কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকলের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে পেরেছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

 

এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৯ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ