অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

হোম » পিরোজপুর » অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি নেতা মো. মেহেদী হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে। মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

 

বহিষ্কৃত মেহেদী হাসান মামুন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাকে বিএনপির সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

 

একই সঙ্গে মঠবাড়িয়া পৌরসভা বিএনপি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় সাংগঠনিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তবে মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:২১:০২ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ