মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম লিটন। গত ২৭ আগস্ট বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর তীরবর্তী কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠায় বর্তমান এডহক কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিটনের দাদা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আজাহারুজ্জামানসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ভূমিকা ছিল। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

 

নবগঠিত এডহক কমিটির শিক্ষক সদস্য মোসাঃ শিউলি আক্তার এবং অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ আমিনুল ইসলাম লিটন দায়িত্ব পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৫৩ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ