কাউখালীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

হোম » সর্বশেষ » কাউখালীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


কাউখালীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে নতুন প্রজন্মের পরিচিতি বাড়ানো এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, ওসি (তদন্ত) মী. এবাদ আলী মোল্লা, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদারসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নজরুলের সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৩ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ