বাউফলে নবগঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মিলাদুন্নবী উদযাপন

হোম » পটুয়াখালী » বাউফলে নবগঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মিলাদুন্নবী উদযাপন
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

বাউফলে নবগঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মিলাদুন্নবী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ।

 

সভায় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অভিভাবক সদস্য মো. আল আমিন (রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস.এম. মাঈনুল ইসলাম এবং সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান।

 

সভায় বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবকদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

 

পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিতরা নবগঠিত কমিটির সদস্যদের সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৭ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ