বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধের আহ্বান গৌরনদী পল্লী বিদ্যুতের

হোম » বরিশাল » বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধের আহ্বান গৌরনদী পল্লী বিদ্যুতের
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬


 

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান বন্ধের আহ্বান গৌরনদী পল্লী বিদ্যুতের

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মোঃ এ. হালিম খান।

 

রবিবার (৩০ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সময় তিনি এ আহ্বান জানান।

 

এ সময় ব্যবসায়ী ও দোকান মালিকদের রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও অন্যান্য সরঞ্জাম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।

 

ডিজিএম প্রকৌশলী মোঃ এ. হালিম খানের নেতৃত্বে কার্যক্রমে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মোঃ শেখ ফরিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার সৈয়দ এনামুল হাসান, সোহাগ হোসেন ও মোঃ বাহাদুর হোসেন।

 

এ ছাড়া লাইন টেকনিশিয়ান ফরিদ ও আমিরুল এবং মিটার রিডার মামুন, আসাদ, আনিস ও রেজাউল মাঠপর্যায়ের কার্যক্রমে অংশ নেন।

 

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে নির্ধারিত সময়ের পর দোকানপাটের অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ ও আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। এ জন্য সবাইকে দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২:৫২:৪৯ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ