পিরোজপুরে কাভার্ডভ্যান-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত ২

হোম » পিরোজপুর » পিরোজপুরে কাভার্ডভ্যান-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত ২
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

পিরোজপুরে কাভার্ডভ্যান-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত ২

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ইন্দুরকানী উপজেলার পারেরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত জলিল খলিফার ছেলে মো. শাহিন খলিফা (৩৫) এবং একই গ্রামের মৃত সাইদুল ডাক্তারের ছেলে খায়রুল বাশার (৩২)। শাহিন খলিফা পারেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সোনারগাঁও পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান, একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহিন খলিফাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত খায়রুল বাশারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

এদিকে, একই দিন দুপুরে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় মোটরসাইকেল ও রিকশার সংঘর্ষে ১৮ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:০১:৪১ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ