বাকেরগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের যোগদান

হোম » বরিশাল » বাকেরগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের যোগদান
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

বাকেরগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়ালের যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন অভ্রজ্যোতি বড়াল।

 

রবিবার সকালে তিনি উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

 

অভ্রজ্যোতি বড়াল ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বরিশালের হিজলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এ ছাড়া তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২০ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ