বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

হোম » ভোলা » বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

বিস্কুটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে তাকে বরিশালের শিশু আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত কিশোর ছয় বছরের শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে শিশুর পায়জামা বেয়ে রক্ত পড়তে দেখেন বলে এজাহারে অভিযোগ করা হয়। পরে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারেন।

 

পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হলেও তিন দিনেও কোনো সমাধান হয়নি। পরে শিশুটির মা বাদী হয়ে মনপুরা থানায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতার হওয়া কিশোর উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৪৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ