মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

হোম » ভোলা » মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১টায় উপজেলা সদর ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. ইলিয়াছ, যুবদল নেতা নাছির ও মহিউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।


এপিজে/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ