আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

হোম » বরগুনা » আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর রাতের দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের কর্মী মো. সাগর মাহমুদ নিশান (২৩) ও মো. রাকিবুল ইসলাম গাজী (২৮)। সাগর মাহমুদ নিশান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। রাকিবুল ইসলাম গাজী চাওড়া ইউনিয়নের চাওড়া চলাভাঙ্গা (চাওড়া লোদা) এলাকার মৃত নুরুজ্জামান গাজীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার শেষ রাতের দিকে সাগর মাহমুদ নিশানকে তার বসবাসের এলাকা থেকে এবং এর পরপরই রাকিবুল ইসলাম গাজীকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন আমতলীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত একাধিক মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তারা আমতলী থানায় ২০২৫ সালের ৭ অক্টোবর দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, ওই মামলায় গ্রেপ্তার দুজনকে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০৫ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ