গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

হোম » খেলা » গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার ২০ নম্বর পূর্ব বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

 

ফাইনালে সুমন স্মৃতি একাদশ ও বড় দুলালী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। ৯০ মিনিটের খেলায় সুমন স্মৃতি একাদশ ৭-৩ গোলে বড় দুলালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম সাদী মীর, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবর বয়াতি।

 

‘প্রজন্ম বাউরগাতী’র আয়োজনে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ রিয়াজুল করিমের পৃষ্ঠপোষকতায় এবং পাওয়ারপ্লাসের স্পন্সরশিপে টুর্নামেন্টটি পরিচালিত হয়। এতে মোট আটটি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২১:৪১:২৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ