কয়রায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন বাবুলকে সংবর্ধনা

হোম » খুলনা » কয়রায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন বাবুলকে সংবর্ধনা
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


কয়রায় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন বাবুলকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষকদের সঙ্গে নবনির্বাচিত সভাপতির পরিচিতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল।
সভায় নুরুল আমিন বাবুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম, চম্পাবতী তরফদার, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাইন, শিক্ষক দেবদাস মণ্ডল, আব্দুর সবুর, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, এফ এম মোহররম হোসেন, কামরুল ইসলাম খান, মিনারুল ইসলাম মালী, যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, ছাত্রদল নেতা মামুন হুসাইন, মেহেদী হাসান সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৭ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ