মনপুরায় মেঘনায় নিখোঁজ মহিষের বাতানের মরদেহ উদ্ধার

হোম » ভোলা » মনপুরায় মেঘনায় নিখোঁজ মহিষের বাতানের মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় নিখোঁজ হওয়ার একদিন পর মেঘনা নদী থেকে এক মহিষের বাতানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট মৎস্যঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত ব্যক্তি হলেন হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার মেঘনা নদী থেকে মো. কালামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৭ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ