মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে পৌরসভার অম্বিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গাঁজা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আউয়াল জমাদ্দার (৬১) ও লক্ষ্মণ বাবু (৪০)। আউয়াল জমাদ্দারের বাবার নাম মৃত আবদুর রব জমাদ্দার। লক্ষ্মণ বাবুর বাবার নাম মনোরঞ্জন ব্যাপারী। তাঁর ঠিকানা লস্করপুর, ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর চর এককরিয়া ইউনিয়ন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অম্বিকাপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আউয়াল জমাদ্দারের বসতঘরের পেছনে রান্নাঘরসংলগ্ন পুকুরপাড় থেকে গাঁজা বিক্রির সময় দুজনকে আটক করা হয়।

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ‘১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ১১:২৮:৩৭ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ