পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

হোম » পিরোজপুর » পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


 

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মেহেদী হাসান, দুপকের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেন, কমিটির সদস্য মিন্টু মাতা, জুবায়ের আল মামুন, মেহেদী হাসান শুভসহ সংশ্লিষ্টরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন পিরোজপুর সরকারি কলেজ, মহিলা কলেজ ও আফতাব উদ্দিন কলেজের প্রভাষকেরা।

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

 

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সচেতনতা গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের যুক্তিভিত্তিক চিন্তা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের কর্মসূচি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:০১ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ