শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

হোম » বরগুনা » আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহমাদুল্লাহ (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আহমাদুল্লাহ আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের খবির তালুকদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইতালি পরিবহনের একটি বাস সড়কে দাঁড়িয়ে থাকা আহমাদুল্লাহকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় ঘাতক বাসটি পটুয়াখালী থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮:২২:০৮ ● ২০ বার পঠিত