শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬

কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬


 

কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মো. হাবিবুর রহমান (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) ভোর রাতের দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাবিবা আবাসিক হোটেলসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হাবিবুর রহমান মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিশ্রিপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার হাজী মো. ইয়াসিন হাওলাদারের ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ রাতে টহলে ছিলেন। এ সময় লাবিবা আবাসিক হোটেলসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব উদ্ধার হওয়া মাদকের উৎস সম্পর্কে তথ্য দেন এবং তার এক সহযোগী পলাতক মাদককারবারির নাম-ঠিকানা প্রকাশ করেন।

 

এ ঘটনায় গ্রেফতার হাবিবুর রহমান ও পলাতক এক আসামির বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আবু হানিফ ফরাজী। গ্রেফতার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মহিপুর থানার ওসি শামীম আহম্মেদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০২ ● ১৬৯ বার পঠিত