বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬

‘মির্জাগঞ্জ ফাউন্ডেশন’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হোম » খেলা » ‘মির্জাগঞ্জ ফাউন্ডেশন’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

‘মির্জাগঞ্জ ফাউন্ডেশন’ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে মির্জাগঞ্জ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুবিদখালী সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন হাওলাদার।

 

উদ্বোধনী খেলায় ইউএনও একাদশ বেতাগী ১-০ গোলে ব্রাদার্স ইউনিটি রাজাপুরকে পরাজিত করে। টুর্নামেন্টে পটুয়াখালী, বরগুনার বেতাগী ও বামনা, বরিশালের বাকেরগঞ্জ এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার ১৪টি দল অংশ নিয়েছে। সবগুলো খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কামরুজ্জামান বাঁধন এবং সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন ফরাজী।

 

অনুষ্ঠানে মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল, উপদেষ্টা উত্তম গোলদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা মো. অপু ফরাজী, সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওলি উল্লাহসহ ফাউন্ডেশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

খেলা পরিচালনা করেন মির্জাগঞ্জের ক্রীড়া সংগঠক মো. সজিব সিকদার।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সোহরাব হোসেন হাওলাদার বলেন, ‘খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকতে হবে। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে খেলাধুলার চর্চা বাড়িয়ে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।’

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৮ ● ১৯ বার পঠিত