বুধবার ● ১৯ আগস্ট ২০২৬

ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হোম » ঝালকাঠী » ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠি পৌরসভায় শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শহরের বিদ্যমান নয়টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

 

বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়কসংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

পৌরসভা সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার নয়টি খাল পরিষ্কার করা হবে। পাশাপাশি খাল ও ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

 

পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, শুধু খাল ও ড্রেন পরিষ্কার করলেই হবে না, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে অথবা নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

 

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, খাল পরিষ্কারের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১২:০৭ ● ৩০ বার পঠিত