বুধবার ● ১৯ আগস্ট ২০২৬

গৌরনদীতে জেন্ডারভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের বার্ষিক পর্যালোচনা সভা

হোম » বরিশাল » গৌরনদীতে জেন্ডারভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের বার্ষিক পর্যালোচনা সভা
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

গৌরনদীতে জেন্ডারভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের বার্ষিক পর্যালোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডারভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

 

সভায় আরজেএমএফ সদস্য ও অন্যান্য অংশীজনরা অংশ নেন। এ সময় বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম কাফিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করা এবং জেন্ডারভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়েছে।

 

প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (এনএলএএসও) ও ব্রট ফর দ্য ওয়ার্ল্ড।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৬ ● ৪২ বার পঠিত